বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আমুয়ায় পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক আটক

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ২৫ পিস ইয়াবাসহ মো. সুমন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেফতার সুমন আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামের মো. জয়নাল মোল্লার ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে কাঁঠালিয়া থানার সাধারণ ডায়েরির ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালাচ্ছিল পুলিশের একটি দল। এ সময় গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোনাউটা এলাকায় আইউব আলী খানের অব্যবহৃত পুকুরের উত্তর পাশে তুষার চত্বর থেকে নতুনহাটগামী পাকা সড়কে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচা করছেন।

খবর পেয়ে পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় সঙ্গীয় কর্মকর্তাদের সহায়তায় সুমনকে আটক করা হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করে পরিহিত হাফপ্যান্টের বাম পকেট থেকে সবুজ পলিথিনে মোড়ানো ২৫ পিস হালকা কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়। ডিজিটাল পরিমাপক যন্ত্রে উদ্ধার করা ট্যাবলেটগুলোর মোট ওজন পাওয়া যায় ২ দশমিক ৫ গ্রাম।

কাঁঠালিয়া থানার পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা দায়ের করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর