মানিকগঞ্জের দৌলতপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখা এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দৌলতপুর উপজেলা হাসপাতালের প্রবেশপথ সংলগ্ন এলাকায় ওষুধের অনিয়ম প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের প্রসিকিউশনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।
অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় চারটি ফার্মেসিকে সর্বমোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সুপারিনটেনডেন্ট অব ড্রাগস মো. ফয়সাল ফুয়াদ চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ওষুধের অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস