রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

কাঁঠালিয়ায় আদালতের নির্দেশে সরকারি খাস জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় সরকারি খাস জমি দখল করে নির্মিত একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের সিকদারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার উত্তর চেঁচরী গ্রামের সরকারি খাস জমিতে অনুমতি ছাড়াই পাকা ও আধাপাকা স্থাপনা নির্মাণ করেছিলেন সুমি বেগম ও তাঁর সহযোগীরা। সরকারি জমি অবৈধভাবে দখলের অভিযোগে স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতে মামলা করেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে গত ১ সেপ্টেম্বর আদালত অবৈধ স্থাপনাটি উচ্ছেদের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা বাস্তবায়নে রোববার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত কাঁঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানি বলের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সরকারি খাস জমি দখলমুক্ত করার পাশাপাশি ভবিষ্যতে পুনরায় দখল ঠেকাতে ওই জমিতে লাল নিশান টানিয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল সহায়তা করে। প্রশাসনের এ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তাঁরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর