রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

শিবগঞ্জে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির র‍্যালি ও গণসমাবেশ, নেতাকর্মীদের ঢল

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও গণসমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।

রোববার (৮ নভেম্বর) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মীদের অংশগ্রহণে র‍্যালিটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ স্কয়ারে পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান।

বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ছাত্রদল এবং উপজেলার সব ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর