মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের মিনি হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক চান মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইউসুফ হোসেন, সাটুরিয়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম তারেক মাহমুদ এবং সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জীসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক পটভূমি, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এই বাংলা/এমএস