বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

নাগরপুরে সূর্য সিঁড়ি ক্লাবের হা-ডু-ডু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বারিগ্রাম যুব সংঘ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলের নাগরপুরে মামুদনগর সূর্য সিঁড়ি ক্লাবের উদ্যোগে চূড়ান্ত হা-ডু-ডু প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চামটা যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বারিগ্রাম যুব সংঘ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মামুদনগর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। প্রতিযোগিতার উদ্বোধন করেন নাগরপুর মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগম মুকুল।

মামুদনগর সূর্য সিঁড়ি ক্লাবের সভাপতি আলিম মাহমুদ এলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্যসচিব নজরুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল কাশেম মানিক, সদস্যসচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির এবং সূর্য সিঁড়ি ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রউফ।

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার প্রসার, নতুন প্রজন্মের কাছে হা-ডু-ডু পরিচিত করা এবং যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে। এ ধরনের প্রতিযোগিতা গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে ভূমিকা রাখবে।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন বারিগ্রাম যুব সংঘের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর