সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ডিমলায় ১৭ পিস ইয়াবাসহ যুবক আটক, একাধিক মাদক মামলা থাকার দাবি বিজিবির

স্টাফ রিপাের্টার, নীলফামারী
  • প্রকাশকালঃ সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নীলফামারীর ডিমলা উপজেলার টনিরহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ মো. তাহের আলী (২৩) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

প্রাপ্ত তথ্য ও সংগৃহীত ছবি অনুযায়ী, থানাহাট বিওপির একটি টহল দল এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আটক যুবকের কাছ থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধারের পাশাপাশি মাদক সেবনের সরঞ্জাম, একটি মোবাইল ফোন, নগদ অর্থ ও অন্যান্য আলামত জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, তাহেরের বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে টনিরহাট এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। পরে সন্দেহভাজন তাহেরকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর