‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস–২০২৬ পালিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম তালুকদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ জন যুবকের মধ্যে মোট ৮ লাখ টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়। এ ছাড়া তাঁদের মধ্যে সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।
এই বাংলা/এমএস