জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং নানা শ্রেণি-পেশার মানুষ।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় যুবসমাজের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে তরুণদের দক্ষ, সচেতন ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য যুব উন্নয়নমূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের মাধ্যমে যুবসমাজকে দেশের উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
এই বাংলা/এমএস