রবিবার, ০১ নভেম্বর ২০২৬

নাগরপুরে জাতীয় যুব দিবস উদযাপন, বিতরণ করা হলো ঋণের চেক ও সনদ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১ নভেম্বর, ২০২৬

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় যুব দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা এবং যুবঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ও মো. ফরহাদ হোসেন ডেভিড।

এ ছাড়া বক্তব্য দেন শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল এবং সদস্যসচিব শহিদুল ইসলাম মনিরসহ অন্যরা।

আলোচনা সভায় যুবসমাজের উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের দক্ষতা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি যুবঋণের চেক ও সনদপত্র বিতরণের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরির বিষয়টি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর