রবিবার, ০১ নভেম্বর ২০২৬

কেন্দুয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১ নভেম্বর, ২০২৬

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় যুব দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, যুব সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার তরুণেরা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, যুবসমাজ দেশের অন্যতম প্রধান শক্তি। তাদের মেধা, দক্ষতা, সৃজনশীলতা ও ইতিবাচক অংশগ্রহণের মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তাঁরা আরও বলেন, তারুণ্যের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে। যুবসমাজকে প্রশিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি তরুণদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করছে।

র‌্যালি শেষে জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর