শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

লংগদুতে কঠিন চীবর দান উপলক্ষে কিয়াংঘরে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এ উপলক্ষে লংগদু উপজেলার ইয়ারংছড়িতে অবস্থিত শিমুলতুলী কিয়াংঘরে লংগদু জোনের জেডএসও আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও আয়োজনের বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

লংগদু জোনের জেডএসও বলেন, সব সম্প্রদায়ের ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপন এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

 

এই সম্পর্কিত আরো খবর