বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

শৌলজালিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

মাওলানা মোহাম্মদ মাসুদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোহাম্মদ নেয়ামত উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দল নেতা মাওলানা আব্দুর রহিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইসমাইল এবং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোহাগ মল্লিক।

আলোচনা সভায় বক্তারা ওলামা দলের প্রতিষ্ঠা ও সাংগঠনিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি জাতীয়তাবাদী শক্তির ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভা শেষে কচুয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি র‌্যালি বের করা হয়। পরে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর