ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ২ নম্বর পাটিখালঘাটা ইউনিয়নে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে মরিচবুনিয়া বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, কাঠালিয়া উপজেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক এবং পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সানাউল হক মিলন।
আয়োজনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় কেক কাটার পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, কাঠালিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রুমী আকন, পাটিখালঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইব্রাহীম হাওলাদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তানভীর আহমেদ, একই ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হেলাল ভূইয়া, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাসুম মোল্লা এবং পাটিখালঘাটা ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন।
এ ছাড়া স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস