শনিবার, ২১ নভেম্বর ২০২৬

তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া ও মিলাদ মাহফিল

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বাদ মাগরিব ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে এ আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম।

এতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশ নেন।

আলোচনা পর্বে বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্ব এবং দেশের গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁদের প্রত্যাশা, তাঁর দূরদর্শী নেতৃত্বে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর