বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
প্রতিকি ছবি

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠিতে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে এ দুটি দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের ষাটপাকিয়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। সেখানে দুইটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ভাঙারী ব্যবসায়ী শেখ শাহ আলম (৪২)। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাহ আলম গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামের মৃত শেখ আবতুর রহমানের ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনাস্থল থেকে একটি সিএনজি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে, ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় গত ২৩ অক্টোবর বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে আহত নির্মাণ শ্রমিক শাহ আলম খলিফা (৩৮) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ঢাকায় মারা গেছেন। ওই দুর্ঘটনায় আরও নয়জন আহত হয়েছিলেন।

শাহ আলম রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা গ্রামের বাসিন্দা। শুক্রবার সকাল ৯টায় পশ্চিম ইন্দ্রপাশা খায়গোবাড়ি এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর