বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুরের চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ চাম্পা বেগম (৫৫) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরহাজীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের প্রসিকিউশন শাখা সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে চরভদ্রাসন থানাধীন চরহাজীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিদর্শক বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা চাম্পা বেগমকে আটক করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, চরহাজীগঞ্জ বাজারের একটি ভাড়াটিয়া স্থাপনায় অবস্থানকালে চাম্পা বেগমের কাছ থেকে নীল রঙের জিপারযুক্ত একটি পলিথিন প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটে ১০৫ পিস মেথামফেটামিনযুক্ত কমলা রঙের ইয়াবা ট্যাবলেট ছিল বলে নথিতে উল্লেখ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১০ দশমিক ৫ গ্রাম।

মামলার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে চাম্পা বেগমকে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় চরভদ্রাসন থানায় মামলা করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে। মামলাটির নম্বর ০৯ এবং তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর