মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলার ধামশ্বর ইউনিয়নের বড়হাতকোড়া গ্রামের সোনামিয়ার বাড়ি থেকে আম্বর আলীর বাড়ি পর্যন্ত নতুন সড়কে এ বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা তানভীর আহমদ। তাঁর নেতৃত্বে সড়কের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষিকা মোছা. মুনিরা খাতুন, উপজেলা মহিলা আনসার প্লাটুন কমান্ডার মোছা. মিতালি আক্তার, চকমিরপুরের সহকারী আনসার প্লাটুন কমান্ডার মো. আনন্দ মিয়া, চকমিরপুর ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার মো. আলম খান এবং কলিয়া ইউনিয়নের সহকারী আনসার প্লাটুন কমান্ডার মো. বাবুর আলীসহ অর্ধশতাধিক আনসার ও ভিডিপি সদস্য।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন ধামশ্বর ইউনিয়ন আনসার ও ভিডিপির দলনেতা মো. সুজন মিয়া এবং মহিলা নেত্রী মমতাজ বেগম।
এই বাংলা/এমএস