বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ভোলাহাটে ২০০ ইয়াবাসহ যুবক আটক

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ২০০টি ইয়াবা ট্যাবলেটসহ ইফতে সোহা তমাল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের নামো মুশরীভূজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ইফতে সোহা তমাল নামো মুশরীভূজা গ্রামের মৃত শুকুরের ছেলে। তিনি দলদলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের তথ্য অনুযায়ী, অভিযানের সময় তমালের কাছ থেকে ২০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে ইফতে সোহা তমালের বিরুদ্ধে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর