বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

অপপ্রচারের প্রতিবাদে নেহার উদ্দিন খানের সংবাদ সম্মেলন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বেতাগী (বরগুনা) প্রতিনিধি :

বরগুনার বেতাগী বাজারে সরকারি জমি দখল করে অবৈধ দোকানঘর নির্মাণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেহার উদ্দিন খান। তার রাজনৈতিক অবস্থান ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি প্রভাবশালী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেছেন তিনি।

শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত এক লিখিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বেতাগী বাজারে রাতের আঁধারে সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলা হলে উপজেলা প্রশাসন আইন অনুযায়ী তা উচ্ছেদ করে। অথচ এই ঘটনার পেছনে তার কোনো হাত না থাকা সত্ত্বেও একটি চক্র চক্রান্ত করে তার নাম জড়িয়ে কুৎসা রটাচ্ছে।

লিখিত বক্তব্যে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বেতাগী শহরের প্রাণকেন্দ্রে বেশ কয়েকজন প্রভাবশালী ভূমিদস্যু দীর্ঘদিন ধরে খাস জমি দখল করে বহুতল ভবন ও সীমানা প্রাচীর তুলে রাস্তা দখল করে আসছে। অথচ সেদিকে নজর না দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা রটনা সৃষ্টি করা হচ্ছে। তিনি অবিলম্বে এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার জোর দাবি জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নেহার উদ্দিন খান বলেন, “আমি কখনোই চাঁদাবাজি, দুর্নীতি বা কোনো অনৈতিক দখলের সাথে যুক্ত ছিলাম না, ভবিষ্যতেও থাকব না। দীর্ঘ ১৭ বছর ধরে অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছি, জেল খেটেছি ও অগণিত মামলার আসামি হয়ে রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু কোনো অপপ্রচার আমাকে সততার পথ থেকে বিচ্যুত করতে পারবে না।”

সংবাদ সম্মেলনের শেষভাগে তিনি উপস্থিত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, “সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে এই রাজনৈতিক ষড়যন্ত্রের সঠিক জবাব দিতে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করছি।”

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর