শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মিরসরাইয়ে কৃষকের গোয়ালঘর থেকে ৪ গরু চুরি, থানায় অভিযোগ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

 

চট্টগ্রামের মিরসরাইয়ে এক কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক ফরিদুল আলম পারভেজ (৫৬) রোববার (১৯ জুলাই) দুপুরে জোরারগঞ্জ থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ করেন।

ফরিদুল আলম পারভেজ জানান, তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গরু পালন করে আসছেন। চুরি হওয়া গরুর মধ্যে তিনটি গাভী ও একটি বাছুর রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা।

তিনি বলেন, শনিবার রাতে প্রতিদিনের মতো গরুগুলো গোয়ালঘরে রেখে তালাবদ্ধ করে ঘুমাতে যান। রোববার ভোরে তার চাচাতো ভাই ফজরের নামাজে যাওয়ার সময় গোয়ালঘরের দরজা খোলা দেখতে পান এবং তাকে বিষয়টি জানান। পরে গিয়ে দেখা যায়, গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে থাকা চারটি গরুই চুরি হয়েছে। আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও জানান, গাভীর দুধ বিক্রির আয় দিয়েই পরিবারের খরচ ও গরুর খাদ্যের ব্যয় নির্বাহ করতেন। গরু চুরির ঘটনায় তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয়দের দাবি, গত দুই মাসে আশপাশের এলাকায় অন্তত পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, গরু চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর