নিজস্ব প্রতিবেদক :
প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (PUNAB) আয়োজিত PUNAB National Award 2026-এ তরুণদের উদ্ভাবন, গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহ প্রদান এবং উদ্ভাবনী উদ্যোগে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘Bangla Innovator’-কে Special Recognition Award প্রদান করা হয়েছে।
আয়োজকরা জানান, তরুণদের মধ্যে উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর সমাধান এবং সৃজনশীল উদ্যোগ বিকাশে ‘Bangla Innovator’-এর ধারাবাহিক ভূমিকার স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা প্রদান করা হয়েছে।
এবারের PUNAB National Award 2026 অনুষ্ঠানে সরকার ও বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন ড. আবদুল মঈন খান, ড. এ. এন. এম. এহসানুল হক মিলন, ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার, ইশরাক হোসেন, মোহাম্মদ সেলিম উদ্দিন, মীর আহমদ বিন কাসেম, শামসুল আলম লিটন এবং নাদিয়া পাঠান পাপন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগকে আরও উৎসাহিত করা প্রয়োজন। এ ধরনের স্বীকৃতি নতুন প্রজন্মের উদ্ভাবকদের দায়িত্বশীল ও অনুপ্রাণিত করবে বলেও তারা আশা প্রকাশ করেন।
আয়োজকদের মতে, PUNAB National Award 2026 দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করার পাশাপাশি তরুণদের নেতৃত্ব, উদ্ভাবন এবং ইতিবাচক পরিবর্তনের স্বীকৃতি প্রদানের একটি গুরুত্বপূর্ণ আয়োজন।
টপিক