খানসামায় ৪০ শতাংশ ল্যাম্পপোস্ট অকেজো, অন্ধকারে বাড়ছে জনদুর্ভোগ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন সড়কে স্থাপিত প্রায় ৪০ শতাংশ ল্যাম্পপোস্ট দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে রাতের বেলায় গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় অন্ধকার নেমে আসছে। এতে পথচারী ও যানবাহন চালকদের চলাচলে ভোগান্তির পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার বিভিন্ন স্থানে স্থাপিত বহু ল্যাম্পপোস্ট দীর্ঘদিন ধরে অচল থাকলেও সেগুলো মেরামতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফলে সন্ধ্যার পর অনেক সড়ক অন্ধকারে ডুবে থাকে, যা দুর্ঘটনা ও অপরাধ সংঘটনের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের দাবি, জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত অকেজো ল্যাম্পপোস্টগুলো মেরামত বা প্রতিস্থাপন করে সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হোক।

এ বিষয়ে খানসামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাকির হোসেন বলেন, “সরকার আমাদের কাছে উপজেলার অকেজো ল্যাম্পপোস্টগুলোর তালিকা চেয়েছে। আমরা সেই তালিকা ইতোমধ্যে পাঠিয়ে দিয়েছি। এখন বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও পরবর্তী কার্যক্রমের ওপর নির্ভর করছে।”

স্থানীয়দের আশা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে রাতের সড়কগুলো নিরাপদ হবে এবং জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here