শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাতা গ্রেপ্তার, ৯৯৯-এ ফোনে দ্রুত পুলিশের অভিযান

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের সদরপুর উপজেলায় শাশুড়িকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর জরুরি ফোনকলের পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।

পুলিশ জানায়, শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ৪২ বছর বয়সী এক নারী বাড়িতে একা থাকার সুযোগে তার মেয়ের স্বামী বিপ্লব মাতুব্বর (২৫) ঘরে প্রবেশ করেন। পরে ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘটনার পর ভুক্তভোগী নারী আতঙ্কিত অবস্থায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্ত বিপ্লব মাতুব্বরকে গ্রেপ্তার করে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং ঘটনার তদন্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্ত শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here