গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

বিশেষ প্রতিনিধি :

 

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্য হাতির আক্রমণে মো. জয়নাল আবদিন (৬৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বালিজুরি রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) বিকেলে শ্রীবরদী উপজেলার বালিজুরি রেঞ্জের ডুমুরতলা বিট এলাকার সংরক্ষিত বনাঞ্চলে লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে যান জামালপুর জেলার কামালপুর মৃধাপাড়া গ্রামের বাসিন্দা জয়নাল আবদিন। তিনি ভারতের মেঘালয় সীমান্তসংলগ্ন ১০৮৮ ও ১০৮৯ নম্বর সীমান্ত পিলারের কাছে ওয়াইল্ডলাইফ করিডোরের একটি বনাঞ্চলে প্রবেশ করেছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার পরও তিনি বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বন বিভাগের সহযোগিতায় অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্য হাতির আক্রমণে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের অভিযোগ, গারো পাহাড় ও সীমান্তবর্তী বনাঞ্চলে প্রায়ই বন্য হাতির বিচরণ দেখা যায়। জীবিকার প্রয়োজনে স্থানীয়রা নিয়মিত বনাঞ্চলে প্রবেশ করলেও পর্যাপ্ত সতর্কতা, নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

এ ঘটনায় ঝুঁকিপূর্ণ এলাকায় জনসচেতনতা বৃদ্ধি, হাতির চলাচল সম্পর্কে আগাম সতর্কবার্তা প্রদান এবং বনাঞ্চলে নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here