মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) উপজেলার জে.বি. উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দীন। সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস হোসেন, সহকারী প্রোগ্রামার মহিউদ্দিন জালানী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, জে.বি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার এবং নাট্যকার মাইন উদ্দীন চৌধুরী সেলিম।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, জে.বি. উচ্চ বিদ্যালয়, মারুফ উচ্চ বিদ্যালয় এবং মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ফাইনাল পর্বে মারুফ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই বাংলা/এমএস
টপিক

