নাগরপুরে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে এমপি লাভলু, দোষীদের শাস্তির দাবি

অন্যায় কারিদের কোন ছাড় নেই: এম পি লাভলুু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

মঙ্গলবার (২৩ জুন) রাতে হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নেন তিনি। এ সময় কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন।

সাংসদ রবিউল আওয়াল লাভলু বলেন, “যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত অমানবিক ও নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

তিনি আরও বলেন, “অসুস্থ শিক্ষার্থীরা আমাদের সন্তান। তাদের সুস্থতা নিশ্চিত করা এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদির, নাগরপুর মহিলা অনার্স কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয়ের একটি টিউবওয়েলের পানি পান করার পর অন্তত ৩৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার কারণ অনুসন্ধানে প্রশাসন সংশ্লিষ্ট টিউবওয়েলের পানির নমুনা সংগ্রহ করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here