মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

মমতা ব্যানার্জির কথায় গুরুত্ব দিয়ে হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ৮ জুন, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে “ইনকিলাব মঞ্চ”-এর মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি-এর বোন মাছুমা হাদি তার ভাইয়ের হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।

সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-এর বক্তব্যকে গুরুত্ব দিয়ে হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত তা কূটনৈতিকভাবে স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে প্রয়োজন হলে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সত্য উদঘাটনের আহ্বান জানান তিনি।

মাছুমা হাদি বলেন, সরকারের কাছে তাদের পরিবারের দাবি হলো—দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করা, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তিনি আরও অভিযোগ করেন, মামলার চার্জশিট দাখিলের সময় বারবার পরিবর্তন হওয়ায় তারা উদ্বিগ্ন।

তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, ঘটনার পর আসামিদের দেশত্যাগের বিষয়টি খতিয়ে দেখা উচিত। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও অর্থায়নকারীদের সবাইকে শনাক্ত করে চার্জশিটে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর