কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা মোড় মহিলা কলেজের সামনে নীলফামারী-রংপুর সড়কের উপড়ে শুক্রবার দুপুর হতে মরা গাছ রাস্তায় উপরে পড়ে রয়েছে।
ফলে হাজার হাজার পথচারী ও শত শত বাস ট্রাক, অটো, মোটর সাইকেলের চালক ও যাত্রীরা পড়েছে দূর্ভোগে। গাছটি অপসারণ না করায় যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানায়, নীলফামারী টু রংপুর সড়ক এটি। রাস্তাটি দিয়ে ঢাকাগামী বাসসহ রংপুরমুখী বাস, মাইক্রো-কার, ট্রাক, অটো, মটরসাইকে, ভ্যান চলাচলসহ হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করে। শুক্রবার দুপুরে মরা গাছটি রাস্তায় পড়ে যাওয়ায় পর হতে রাস্তাটি চলাচলে ঝুঁকি হয়ে পড়েছে।
গাছটি রোববার বিকাল পর্যন্ত অপসারণ না করায় যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা দেখা দিয়েছে। ইতোমধ্যে অন্তত তিন বার দূর্ঘটনা ঘটার উপক্রম হয়েছিল। উপজেলা মোড়ের ব্যবসায়ী বাবুল বলেন, ‘গাছটি মরে যাওয়ার অনেক বছর হলেও অপসারণ করা হয়নি। হঠাৎ গাছটি পড়ে গিয়েছে।
দিনের বেলায় পরে যাওয়ায় কোন দূর্ঘটনা ঘটেনি। রাস্তায় পড়ে থাকা মরা গাছটি অপসারণের উদ্যোগ না নেয়ায় দূর্ভোগে পড়েছে সাধারণ পথযাত্রী ও যানবাহন।
দ্রুত গাছটি অপসারণ করা প্রয়োজন। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, রাস্তায় মরা গাছ পড়ে যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যার কথাটি সবে শুনলাম। অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণে জেলা পরিষদে অবগত করা হয়েছে। দ্রুত গাছটি অপসারণ করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

