বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন

মিরসরাইয়ে জামায়াতের কর্মী সম্মেলন, স্থানীয় নির্বাচনকে ‘বিজয়ের নির্বাচন’ করার আহ্বান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় ইউনিয়ন এলাকায় এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলা উদ্দীন শিকদার বলেন, “স্থানীয় নির্বাচন হবে আমাদের বিজয়ের নির্বাচন। এ নির্বাচনে বিজয়ের জন্য সবাইকে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে। আগামী ৫ তারিখের লংমার্চও সফল করতে হবে।”

৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোখতার আহমেদ, আবু নাসেরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও আগামী ৫ তারিখের লংমার্চ সফল করার লক্ষ্যে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে আগামী স্থানীয় নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর