বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

বড়াইগ্রামে ১৮ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ বোতল ফেনসিডিলসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার চৌমহন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন চৌমহন এলাকার মৃত খুরশেদ আলীর ছেলে আব্দুল করিম ওরফে আমুদ আলী (৬০) এবং তাঁর স্ত্রী মোছা. হাসনা বেগম (৫০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌমহন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই দম্পতির কাছ থেকে ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই বাংলা/এমএস

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সম্পর্কিত আরো খবর