নাটোরের নলডাঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইব্রাহিম খলিল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল, সাবেক পৌর মেয়র আব্বাস আলী নান্নু, সাবেক পৌর প্রশাসক এম. এ. হাফিজ, সমাজসেবক ইয়াছিনুর রহমান এবং রামশার কাজীপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর শিক্ষা নিয়ে আলোচনা করেন। তাঁরা মহানবীর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই বাংলা/এমএস