নাগরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

 

টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে উপজেলার কাঠুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী মনোয়ারা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

এছাড়া উপজেলা বিএনপির সহসভাপতি আহমদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুক, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here