মিরসরাইয়ে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ছয়জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ওবাইদুল কাদের, আবুল হোসেন, ইকবাল হোসেন, আবু তাহের দুলাল, রূপন কুমার রায় এবং রোকসানা আক্তার।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে আবু তাহের দুলাল, আবুল হোসেন ও ইকবাল হোসেনের বিরুদ্ধে জাল কবলার মাধ্যমে সম্পত্তি আত্মসাতের অভিযোগ রয়েছে। অন্যদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here