নীলফামারী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তি উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর ডাঙ্গাপাড়া গ্রামের সামসুল ইসলামের ছেলে মোহাম্মদ শিপন মিয়া (২৮)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৩টার দিকে কিশোরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নিতাই কাছারী বাজার এলাকায় ইয়াবা বিক্রির সময় শিপন মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গ্রেফতারকৃত ওই যুবককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

