বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

শাড়িকতলা বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা পরিষদ প্রশাসক, আর্থিক অনুদান ঘোষণা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ১০ মে, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুর সদর উপজেলার শাড়িকতলা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। অদ্য ১০ মে (রবিবার) তিনি অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন।

পরিদর্শনকালে প্রশাসক মহোদয় পুড়ে যাওয়া দোকানগুলো ঘুরে দেখেন এবং সর্বস্বান্ত ব্যবসায়ীদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলে তাদের সান্ত্বনা প্রদান করেন।

এ সময় ব্যবসায়ীদের আর্থিক সংকট ও ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে তিনি জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিটি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে জরুরি আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিদর্শন শেষে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তা অত্যন্ত হৃদয়বিদারক। এই দুঃসময়ে আমরা তাদের পাশে আছি। জেলা পরিষদের পক্ষ থেকে এই ক্ষুদ্র সহায়তা তাদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে।”

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন। জেলা পরিষদ প্রশাসকের এই তাৎক্ষণিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ মানুষ।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর