ফ্যাসিস্টদের কারনে আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পরেছি: নলডাঙ্গায় হুইপ দুলু

নলডাঙ্গায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিলেন দুলু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :

 

নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকার দলীয় মাননীয় হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘ফ্যাসিস্টদের কারণে আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছি। যে ফ্যাসিস্টের কারণে এই নলডাঙ্গা, বাসুদেবপুর, নাটোরে রণক্ষেত্র হয়েছিলো সেই সন্ত্রাসীদের সাথে আমাদের কোন আপোষ নেই।

মাদক নিয়ে আমরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন। আমাদের সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। নলডাঙ্গায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবিদের কোন জায়গা হবে না।

চাঁদাবাজি,শালিস-বিচারে টাকা খাওয়া,গাছ কাটাসহ বিএনপি নেতাকর্মীর অপরাধের কারণে নির্বাচনে ভোট কম পেয়েছি। এ ছাড়াও তিনি পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের আশ্বাস দেন।

তিনি নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, নলডাঙ্গা ব্রিজ থেকে নাটোর প্রধান সড়ক পর্যন্ত রেললাইনের পাশ দিয়ে সরাসরি মহাসড়ক নির্মাণ এবং নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ চালুসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার(৯ মে) বেলা ১২ টায় নলডাঙ্গায় পৌরভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের মানুষের সঙ্কটময় মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। তেলের সঙ্কটে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সংসদে বলেছেন এই সঙ্কট মোকাবেলায় সরকারী দল ও বিরোধী দল সম্মিলিতভাবে ও ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের সঙ্কট মোকাবেলা ঐক্যবদ্ধ হয়েছে।

সবচেয়ে খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন ইরান আমেরিকা যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দাম বেড়ে গেছে। এ কারণে দেশে তেলের সঙ্কট দেখা দিয়েছে।’

পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মোঃ আশিকুর রহমান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল এমরান খাঁন, জেলা বিএনপির সদস্য মোঃ দেওয়ান আলী শাহীন, যুগ্ম আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য মোঃ নাসিম উদ্দীন নাসিম, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন, জেলা শ্রমিক দলের সদস্য সচিব ও নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মোঃ আব্বাস আলী নান্নুসহ, বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here