বাজিতপুর প্রতিনিধি :
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নে অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসলি জমি পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন। এ সময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও জানান, সরকার ঘোষিত কৃষি সহায়তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়া হয়, সে বিষয়ে তিনি সহযোগিতা করবেন। ভবিষ্যতেও কৃষকদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, বাজিতপুর পৌর বিএনপির সহ-সভাপতি জাহিদুজ্জামান জহিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

