সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিলুপ্তপ্রায় বন্য প্রাণী এক তক্ষকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেল ৫ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজার চেকপোস্ট এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, রংপুর জেলার তারাগঞ্জ থানার খাইরিয়াল খুটির এলাকার ইসমাঈল এর ছেলে মোঃ খায়রুল ইসলাম (৪৬) ও কুমিল্লা জেলার সদর দক্ষিণ কুমিল্লা থানার বড়ধনপুর এলাকার সিদ্দিকের স্ত্রী তানজিনা (৩৫)।
এ ঘটনায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আদালত বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২৬ এর ১০ ধারায় অপরাধ ও ৪৪(১) ধারায় তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান জানান, বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষক চট্রগ্রাম জেলার লালমাই পাহাড় হতে বাস যোগে ঢাকা পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে অভিযান চালায় পুলিশ।
এ সময় একটি জীবিত তক্ষক উদ্ধার এবং বন্য প্রাণী পাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা এবং উদ্ধার করা তক্ষকটি পরবর্তী কার্যক্রমের জন্য বন বিভাগের কর্মকতাদের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন বন বিভাগ সোনারগাঁ জোনের অফিসার সাব্বির হোসেন, এসআই আরিফসহ সোনারগাঁ থানা পুলিশ সদস্যরা।
এই বাংলা/এমএস
টপিক

