পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় গরু আটক, চোরাচালান দমনে কঠোর অবস্থান

নীলফামারী প্রতিনিধি :

 

পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে একটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত গরুটির আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা।

জানা যায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সর্বদা সতর্ক রয়েছে। বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পঞ্চগড় জেলার বোদা উপজেলার অমরখানা এলাকায় একটি সংঘবদ্ধ চোরাচালান চক্র সক্রিয় থাকার খবর পায় বিজিবি।

এরই ধারাবাহিকতায় ৩০ এপ্রিল ২০২৬ তারিখে আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিটে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় বড়শশী বিওপির একটি নিয়মিত ও বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। হাবিলদার মোহাম্মদ মনজুরুলের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ৭৭৮/৮-এস হতে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অমরখানা (ডাকঘর বকদুলঝুলা, ইউনিয়ন ৫ নং বড়শশী, থানা বোদা, জেলা পঞ্চগড়) এলাকায় অভিযান চালায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযানের এক পর্যায়ে মালিকবিহীন একটি ভারতীয় বলদ গরু আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।

এ বিষয়ে ৫৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তে যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং মাদকদ্রব্যসহ সব ধরনের অবৈধ পণ্য পাচার রোধে সর্বদা প্রস্তুত।

বিজিবি আরও জানায়, চোরাচালান দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here