মাইজদীতে আ.লীগ কার্যালয়ের সামনে মাইকে স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর মাইজদী শহরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মাইকে স্লোগান দিয়েছেন মো. আলো (৩৩) নামে এক যুবক। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। ঘটনাস্থল থেকে মাইক ও অ্যামপ্লিফায়ার জব্দ করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) সকালে মাইজদী শহরের বাংলাদেশ আওয়ামী লীগ জেলা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি সিএনজি অটোরিকশায় দুটি মাইক স্থাপন করে কার্যালয়ের সামনে আসেন নোয়াখালী পৌরসভার দত্তেরহাট এলাকার বাসিন্দা মো. আলো। এ সময় তিনি মাইক্রোফোনে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই যুবক সিএনজি অটোরিকশায় করে পালিয়ে যান।

বাংলাদেশ পুলিশ-এর সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, স্লোগান দেওয়া যুবকের নাম আলো এবং তার মানসিক সমস্যা রয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে দুটি মাইক ও একটি অ্যামপ্লিফায়ার জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here