রাজশাহীতে শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন: শ্রমিক নেতা পাখির গ্রেফতার দাবি

রাজশাহী প্রতিনিধি :

 

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসময় পরিবহন শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির পদত্যাগ দাবি করেন ও অবিলম্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবি করেন।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে মহানগরীর ভদ্রা মোড়ে স্মৃতি অম্লান চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত রফিকুল ইসলাম পাখি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সহ-সভাপতি। তবে জুলাই অভ্যুত্থানের পর ইউনিয়নের সাধারণ সম্পাদক আত্মগোপনে গেলে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বনে যান। এছাড়াও রাজশাহী মহানগর শ্রমিক দলের আহ্বায়ক তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কর্মসূচিতে পরিবহন শ্রমিকরা- ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের কমিটি বাতিল করতে হবে’, ‘শ্রমিকদের উপর হামলা কেন পাখি তুই জবাব দে’, ‘অবিলম্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচন দিতে হবে’, ‘শ্রমিক ইউনিয়ন অশান্ত কেন পাখি তুই জবাব দে’ সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here