সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন নুসরাত জাহান লাবনী

নকলা (শেরপুর) প্রতিনিধি :

 

ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর–জামালপুর সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নকলা উপজেলার কৃতি সন্তান নুসরাত জাহান লাবনী।

আজ (১১ এপ্রিল, শনিবার) দলীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। তার এই পদক্ষেপে নকলা উপজেলাসহ শেরপুর ও জামালপুর অঞ্চলে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

নুসরাত জাহান লাবনী সততা, মেধা, সাহসিকতা ও নির্ভীক নেতৃত্বের জন্য ইতোমধ্যেই পরিচিত একটি নাম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, গুম হওয়া নেতা মাজহারুল ইসলাম রাসেলের আদরের ছোট বোন। একই সঙ্গে তিনি ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক হিসেবে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ভূমিকা রেখে চলেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রাজনৈতিক সচেতনতা, সাংগঠনিক দক্ষতা এবং ত্যাগী পরিবারের সদস্য হিসেবে তার এই মনোনয়ন প্রত্যাশা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, তার মতো একজন শিক্ষিত ও সাহসী নারী নেতৃত্ব জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করলে নারী সমাজের অধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এদিকে, নুসরাত জাহান লাবনীর এই অগ্রযাত্রাকে নকলা উপজেলার জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন এলাকাবাসী। অনেকেই মনে করছেন, তার অংশগ্রহণ নতুন প্রজন্মকে রাজনীতিতে ইতিবাচকভাবে সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।

নুসরাত জাহান লাবনীর এই রাজনৈতিক পথচলায় সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here