দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ২০২৬ অনুষ্ঠিত

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

 

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল ২০২৬ ইং টুর্নামেন্টে যে দুটি দল ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বালক দল ৭৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে ৪০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন, অপরদিকে বালিকা দল ৫৬ নং নিলুয়া সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে ৬৫ নং চকরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

উক্ত খেলা ৬ নং চকমিরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে আজ শনিবার সকালে দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উক্ত খেলার উদ্বোধক ও সভাপতিত্ব করেন ৬ নং চকমিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন।

এ সময় আর উপস্থিত ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সাবিহা আক্তার ,কেন্দ্রীয় কৃষকদলের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কাদের সিদ্দিকী ,দৌলতপুর সরকারি পিএস উচ্চ বিদ্যালয় সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম ছিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম , শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিন আহমেদ সামান সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here