মানিকগঞ্জে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী মামলায় একাধিক মামলার আসামি ইউপি সদস্যসহ দুইজন গ্রেপ্তার

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের হরিরামপুরে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের একটি মামলায় সাবেক ছাত্রদল নেতা ও ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজপলার গালা ইউনিয়নের কালোই গ্রামের জুলমত প্রামাণিকের ছেলে মোঃ আলী (৩৭) এবং ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মাইন উদ্দীন গাজীর ছেলে মোঃ আতাহার গাজী (৩৮)। এর মধ্যে মো. আলী উপজেলার গালা ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার সকালে হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, গ্রেপ্তার আলী মেম্বারের নামে একাধিক মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে। তার আপন ভাই বাতেনের বিরুদ্ধে ১০-১২ টি মাদকের মামলা রয়েছে।

তার ভাইসহ পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে মাদকসহ মামলা রয়েছে। গতকাল আমার থানার এক অফিসার ফোর্সসহ কালোই গ্রামে অভিযানে গেলে আলী মেম্বার তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং সরকারি কাজে বাধা দেয়।

পরে আলী মেম্বার ও আতাহার গাজীকে শুক্রবার রাতে গ্রেপ্তার ও মামলা রুজু হয়েছে। শনিবার সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here