সোনারগাঁওয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রক্সি গ্রেপ্তার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ২৮টি মামলার আসামি ও এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সিকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল গত শুত্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসকের কেওডালা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সি সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নথিপত্র পর্যালোচনায় জানা গেছে, দীর্ঘদিন ধরে সে সোনারগাঁও ও আশপাশের এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিলেন।

এলাকায় তিনি অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন এবং পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়া, টেকনাফসহ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকা এলাকায় সরবরাহের একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, তিনি সাধারণ মানুষের জমি দখল, ব্যবসায়ী ও শিল্পকারখানা থেকে মোটা অঙ্কের চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায়, দাঙ্গা-হাঙ্গামা এবং চুরিসহ বিভিন্ন সমাজবিরোধী কর্মকাÐে জড়িত ছিলেন।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তাারকৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি মামলার রেকর্ড পাওয়া গেছে। গ্রেপ্তাররের পর তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গতকাল শনিবার দুপুরে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হলে জেলা আদালতে পাঠানো হয়েছে।

র‌্যাব-১১ জানিয়েছে, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here