নীলফামারীতে ভিসা প্রতারণা ও থাই গেম চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :

 

নীলফামারীর কিশোরগঞ্জে ভিসা প্রতারণা ও থাই গেম চক্রের ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার(১০ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্য পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

থানা সূত্র জানায়, কিছু থাই গেম ও ভিসা প্রতারক ইউএসএ থাই লটারি, চাকুরীর প্রলোভনে ব্যাংক লোন, ভিসা প্রতারণা করে বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্য পাড়ার শরিফুল ইসলামের নিজ বাড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বিজ্ঞাপন করে প্রচার চালানো অবস্থায় তাদেরকে আটক করা হয়। তাদের কাছে ভিসা প্রতারণা ও থাই গেমের সাথে জড়িত থাকায় আটককৃতদের সাইবার নিরাপত্তা আইনে (১১ এপ্রিল) বিকেলে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈস্য পাড়ার মৃত্যু ইব্রাহিমের ছেলে শরিফুল ইসলাম(২৪), মেলাবর পশ্চিম পাড়ার শ্রী নরেন চন্দ্র রায়ের ছেলে উকিল চন্দ্র রায়(২৪) ও জলঢাকা থানার দুন্দীবাড়ি ১ নং ওয়ার্ডের বাহাদুর ইসলামের ছেলে স্বাক্ষর ইসলাম(২৭)। এ সময় তাদের কাছ থেকে অ্যান্ড্রয়েড ফোন ৪টি, ওয়াইফাই রাউটার ১টি, ল্যাপটপ ১টি, ডেস্কটপ কম্পিউটার ১টি ও লটারির টিকিট ৮৬২টি সরঞ্জাম উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ থানার তদন্ত অফিসার আব্দুল কুদ্দুস বলেন, আটক হওয়ার ৩ জনকে সাইবার নিরাপত্তা আইনে কারাগারে পাঠানো হয়েছে। প্রতারণা চক্রের সদস্যদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here