বিশেষ প্রতিনিধি :
শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মমিনবাগ ফিলিং স্টেশনে তীব্র তেল সংকটের কারণে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে।
শুক্রবার দিনজুড়ে পাম্পটিতে শত শত মোটরসাইকেলের সারি লক্ষ্য করা যায়। তবে সবাই তেল পাচ্ছেন না। সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত থেকে তেল বিতরণ কার্যক্রম তদারকি করছেন।
জানা গেছে, যেসব মোটরসাইকেল চালকের বৈধ কাগজপত্র ও হেলমেট রয়েছে, তাদেরকে সর্বোচ্চ ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে। অন্যদিকে, যাদের কাগজপত্র বা হেলমেট নেই, তাদের তেল না দিয়ে উল্টো জরিমানা করা হচ্ছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এতে অনেক চালক ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, তেলের সংকটের মধ্যে এমন কঠোরতা সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দিচ্ছে।
তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, শৃঙ্খলা বজায় রাখা ও আইন প্রয়োগের স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয়রা দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এই বাংলা/এমএস
টপিক

