রাজাপুরে যুবদল নেতার বসতঘরে আগুন, অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি

যুবদল নেতার বসতঘরে অগ্নিকান্ড / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন যুবদল নেতা আমিনুল ইসলামের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনী স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, রাত ১২টার দিকে দুর্বৃত্তরা বসতঘরের পেছন দিক থেকে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে গৃহের লোকজনকে প্রতিবেশীরা ফোন করে সতর্ক করেন। ঘরের পাশে একটি হাফিজি মাদ্রাসা থেকে মাইকে অগ্নিকাণ্ডের ঘোষণা দিলে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনে মূল বসতঘরের পেছনে থাকা মুরগির খোপ ও রান্নাঘর পুড়ে যায়। এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত আমিনুল ইসলাম।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here