কুড়িগ্রামে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী নিহত, আহত ১

0
139
সড়ক দুর্ঘটনা / প্রতিকি ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের সাবেক এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বিসিক শিল্প নগরী সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম মোঃ আজিজুর রহমান (৬৩)। তিনি বগুড়ার নন্দিগ্রাম উপজেলার মাটিহাঁস গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী সরকারের ছেলে। তিনি কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের অবসরপ্রাপ্ত কোল্ড চেইন টেকনিশিয়ান ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আহত ব্যক্তির নাম মোঃ আব্দুল মতিন (৫৮)। তার বাড়ি কুড়িগ্রাম জেলা শহরের প্রাণিসম্পদ অফিস সংলগ্ন মুন্সিপাড়া এলাকায়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আজিজুর রহমান ও আব্দুল মতিন মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম শহর থেকে বিসিক শিল্প নগরী এলাকায় যাচ্ছিলেন। এ সময় উলিপুর থেকে কুড়িগ্রামগামী একটি অ্যাম্বুলেন্স তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আজিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here